Message of the Head Teacher - CHOWBARI SABER MEHERUN GIRL'S HIGH SCHOOL

Breaking

Home Top Ad

Header ADS

Post Top Ad

Header ADS

Message of the Head Teacher

 

প্রধান শিক্ষকের অভিব্যক্তি

উন্নতির সূচক নিয়মানুবর্তিতা। মার্জিত রুচি এবং উন্নত মানসিকতার ভেতর দিয়ে আত্নিক বিকাশ ঘটে। আত্নক উন্নতির মধ্য দিয়ে পূর্ণতা প্রাপ্তির সাধনা করাই জীবনের লক্ষ্য । এ লক্ষ্য অর্জনে প্রয়োজন তিনটি বিষয় : সততা, সংস্কৃতির নিয়ামক। যথাযথ শিক্ষা গ্রহণের মধ্যমে আমরা তা অর্জন করতে পারি। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চৌবাড়ী সাবের মেহেরুন বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের শীর্ষে অবস্থান করছে।

পড়াশোনার পাশাপাশি ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ক্লাশের প্রতি যত্নশীল। ছাত্রীদের পরীক্ষায় ভাল ফলাফলের লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণিতে প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেয়া হয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুয়ায়ি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কালিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকবৃন্দু শ্রেণি কক্ষে সঠিক নিয়মে পাঠদান করে আসছে। শিখনকালীন ও সন্মাষিক মূল্যায়ন করে তাহা সংরক্ষণ করা হচ্ছে। 

ছাত্রীরা  সংশপ্তক। প্রতিষ্ঠানের উপস্থাপিত নির্দেশনা শিক্ষার্থীরা বিদ্যালয় জীবনে প্রতিফলনের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে ঐতিহ্যের শীর্ষে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রতিষ্ঠানে যাঁরা নিরলস শ্রম ও মেধা দিয়ে চলেছেন তাঁদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Header ADS

Pages